- মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬

| ভাদ্র ১০ ১৪৩৩ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ
হাইতিতে রাতভর সন্ত্রাসী হামলা, নিহত ৪৭

হাইতিতে রাতভর সন্ত্রাসী হামলা, নিহত ৪৭

হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের কাছে একটি এলাকায় রাতভর সন্ত্রাসী দলের হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২২ জন। একের পর এক প্রাণঘাতী হামলার পরও পর্যাপ্ত নিরাপত্তা না পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১১:৪৩

পূর্ব ও পশ্চিম জাপানে তীব্র দাবদাহ অব্যাহত

পূর্ব ও পশ্চিম জাপানে তীব্র দাবদাহ অব্যাহত

সোমবার পূর্ব ও পশ্চিম জাপানের বিস্তৃত এলাকা জুড়ে তাপমাত্রা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে, কিনকি অঞ্চলের কিছু এলাকায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১১:০০

অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ এসএম সিরাজ উদ-দৌলাসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে আদালত। এ মামলায় চার জনের যাবজ্জীবন এবং ১০ জনকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ১৩:৫৩

দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ভোট পেয়েছেন ২৫৫টি। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের (জোটের) প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮টি ভোট।

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ১৮:০৪

সুদানে নতুন করে ২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত
সুদানে নতুন করে ২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত

সংঘাত তীব্র হওয়ার কারণে সুদানের কর্দোফান অঞ্চলে নতুন করে ২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে অঞ্চলটির সবচেয়ে বড় শহর এল ওবেইদে গুরুত্বপূর্ণ পানি ও বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ১৪:৫২

ঝুঁকিপূর্ণ ১৪টি উপজেলার ৫২ লাখ মানুষকে কলেরা টিকা দেবে সরকার
ঝুঁকিপূর্ণ ১৪টি উপজেলার ৫২ লাখ মানুষকে কলেরা টিকা দেবে সরকার

সারা দেশের ঝুঁকিপূর্ণ ১৪টি উপজেলা ও থানায় প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬ শুরু হচ্ছে। ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ডোজ এবং ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে। এ কর্মসূচির আওতায় সারা দেশে ৫১ লাখ ৭৫ হাজার মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এক বছর বা তার বেশি বয়সী সব নাগরিককে (গর্ভবতী নারী ব্যতীত) বিনা মূল্যে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই টিকা খাওয়ানো হবে।

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ১৪:৪৭

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

দেশের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্মকর্তা এএমএম নাসির উদ্দিনের আনুষ্ঠানিক ঘোষণার পর ভোটগ্রহণ শুরু হয়।

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ১৪:৪১

ভেনেজুয়েলার অর্ধেকের বেশি তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

ভেনেজুয়েলার অর্ধেকের বেশি তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

ভেনেজুয়েলা এখন মোট উৎপাদিত তেলের প্রায় অর্ধেকই যুক্তরাষ্ট্রে রপ্তানি করছে। ওয়াশিংটন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে কারাকাসে অন্তর্বর্তী সরকার বসানোর সাত মাস পর এই তেল রপ্তানি শুরু হয়েছে। এমনটাই জানিয়েছেন মার্কিন এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ১২:২৪

কাতার–বাংলাদেশ জ্বালানি ও আর্থিক সহযোগিতা জোরদার

কাতার–বাংলাদেশ জ্বালানি ও আর্থিক সহযোগিতা জোরদার

বাংলাদেশ ও কাতারের মধ্যে জ্বালানি, বিনিয়োগ, অর্থায়ন ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ বা যৌথ কর্মদল গঠনের সিদ্ধান্ত হয়েছে। দোহা সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশনের নির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমান কাতারের জ্বালানি ও অর্থমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন।

বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ১২:১৬

সৌর বিদ্যুতে রিচার্জ করতে হবে অটোরিকশা, লাগবে রেজিস্ট্রেশন

সৌর বিদ্যুতে রিচার্জ করতে হবে অটোরিকশা, লাগবে রেজিস্ট্রেশন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ব্যাটারিচালিত রিকশাগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে। তবে রেজিস্ট্রেশন পেতে হলে এসব রিকশার ব্যাটারি সৌর বিদ্যুতের মাধ্যমে রিচার্জ করতে হবে।

সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ১৫:১২

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার

বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ ৮ হাজার ৯৭৫ জন রোহিঙ্গাকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার। তবে এখনই তাদের নিজ দেশে ফেরত নেওয়া হবে না।

সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ১৫:০৮

মিসরকে প্রতিরক্ষা জোটে চায় না সৌদি আরব!

মিসরকে প্রতিরক্ষা জোটে চায় না সৌদি আরব!

সৌদি আরব গত সপ্তাহে তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে মিসরকে অন্তর্ভুক্ত করার বিরোধিতা করেছে। যদিও আঙ্কারা চেয়েছিল কায়রোকেও এই চুক্তির অংশ করা হোক। লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইকে এ তথ্য জানিয়েছেন আলোচনার সঙ্গে সরাসরি পরিচিত তিন সৌদি সূত্র।

বুধবার, ১২ আগস্ট ২০২৬, ১৬:২২

পুলিশের ১৯ শীর্ষ কর্মকর্তার রদবদল

পুলিশের ১৯ শীর্ষ কর্মকর্তার রদবদল

বাংলাদেশ পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার (এসপি) ও উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদে বড় ধরনের রদবদল করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৯ কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

বুধবার, ১২ আগস্ট ২০২৬, ১৬:১৭

ডিজিটাল লেনদেন বাড়াতে বাংলা কিউআরের ফি শূন্য

ডিজিটাল লেনদেন বাড়াতে বাংলা কিউআরের ফি শূন্য

বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেনে ইন্টারচেঞ্জ রেইমবার্সমেন্ট ফি (আইআরএফ) শূন্য করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী ও সেবা প্রদানকারীদের বাংলা কিউআরভিত্তিক ছোট অঙ্কের লেনদেনে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ অক্টোবর থেকে এসব সিদ্ধান্ত কার্যকর হবে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ১৫:০২

‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান পরাগ জৈনের ঢাকা সফর নিয়ে জল্পনার কিছু নেই। তাঁর এই সফর নিয়মিত কার্যক্রমের অংশ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ১৪:৫৬

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিচয় প্রকাশ

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিচয় প্রকাশ

সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকার একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের প্রাথমিক পরিচয় পাওয়া গেছে। নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ জন, নাটোরের নলডাঙ্গা উপজেলার দুইজন এবং রাজশাহীর বাগমারা উপজেলার একজন রয়েছেন।

সোমবার, ১০ আগস্ট ২০২৬, ১৩:৩২

সর্বশেষ