অনিরাপদ দেশের পর্যটন এলাকা, আড়াই মাসে ২৫ মৃত্যু
দেশে পর্যটনের প্রধান কেন্দ্র কক্সবাজারের দীর্ঘ সমুদ্রসৈকত আর তার পাশ ঘেঁষে থাকা ছোট ছোট পাহাড়। সেখানে ঘুরতে গিয়ে চার দিনের ব্যবধানে প্রাণ গেছে ১৫ জনের। এর মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে রিসোর্টে অগ্নিকাণ্ডে এবং পাঁচজন সাগরে ডুবে। এই ঘটনার রেশ না কাটতেই রাঙামাটির সাজেকে ঘুরতে গিয়ে আটকে পড়ার পর গোলাগুলির শব্দ শুনে ফিরতে হয়েছে প্রায় ৩ হাজার পর্যটককে।