নতুন সরকারের কাঁধে শিক্ষা পুনর্গঠনের দায়িত্ব
শিক্ষায় শৃঙ্খলা ফিরিয়ে আনা, শিক্ষাক্রম যুগোপযোগী করা ও তার কার্যকর বাস্তবায়ন, স্তরভিত্তিক পরিকল্পনা গ্রহণ এবং অনিয়ম-দুর্নীতি কমানোই নতুন সরকারের অগ্রাধিকার হওয়া উচিত বলে মনে করছেন শিক্ষাবিদেরা। তাঁদের মতে, বিদ্যমান চিহ্নিত সংকটগুলো সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে শিক্ষায় গুণগত পরিবর্তন আনা সম্ভব। কার্যত নতুন সরকারের কাঁধে এখন শিক্ষাব্যবস্থা পুনর্গঠনেরই গুরুদায়িত্ব।