- রোববার ১৮ অক্টোবর ২০২৬

| কার্তিক ২ ১৪৩৩ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ
বিশ্বকাপে চোখ রেখে মাঠে নামছে বাংলাদেশ

বিশ্বকাপে চোখ রেখে মাঠে নামছে বাংলাদেশ

মাঝখানে অস্ট্রেলিয়ায় টেস্ট সফরে বাংলাদেশ ঐতিহাসিক সাফল্য পেয়েছে বটে; কিন্তু সেই সফরের আগে ও পরে রঙিন পোশাকে দলের পারফরম্যান্স বড়ই ধূসর। অস্ট্রেলিয়া সফরের আগে জিম্বাবুয়ের মাটিতে তিন ওয়ানডের সিরিজ বাংলাদেশ হারে ২-১ ব্যবধানে। আর অস্ট্রেলিয়া সফরের পর এশিয়াড ক্রিকেটে ব্যর্থতার চূড়ান্ত প্রদর্শনী। পাকিস্তানের কাছে সেমিফাইনালে হারের পর ‘আনকোরা’ লঙ্কান দলের কাছেও হেরেছে ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১৫:৪১

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দল ঘোষণা বিসিবির

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দল ঘোষণা বিসিবির

আবুধাবিতেই আগামী ১৭ অক্টোবর বাংলাদেশ ও জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজের লড়াই। একই মাঠে ১৯ অক্টোবর জিম্বাবুয়ের প্রতিপক্ষ আফগানিস্তান। এরপর শারজাহতে আফগানিস্তান ও বাংলাদেশের ম্যাচ হবে ২১ অক্টোবর। সেখানেই ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে মেগা ফাইনাল।

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১৫:৩৩

লিটনের সেঞ্চুরি আফগানিস্তানকে রেকর্ড লক্ষ্য দিল বাংলাদেশ

লিটনের সেঞ্চুরি আফগানিস্তানকে রেকর্ড লক্ষ্য দিল বাংলাদেশ

ব্যাকওয়ার্ড পয়েন্ট-শর্ট থার্ড ম্যানের মাঝখান দিয়ে চার মারলেন লিটন দাস। সীমানার দড়ি স্পর্শ করতেই লিটন ব্যাট-হেলমেট উঁচিয়ে ধরে দর্শকদের অভিনন্দনের জবাব দিলেন। হেলমেটে দিলেন চুমু। তিনবারের দেখায় টেস্টে আফগানিস্তানের বিপক্ষে এবারই প্রথম সেঞ্চুরি করেছেন তিনি।

সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১৫:৪৭

রেকর্ড গড়লেন হাসান মাহমুদ

রেকর্ড গড়লেন হাসান মাহমুদ

আবুধাবিতে রীতিমতো ঝড়ই তুললেন হাসান মাহমুদ। আগের দিনের শেষ ভাগে যেখানে উইকেটের জন্য হাপিত্যেশ করতে হয়েছে দলকে, সেখানে সকালে তিনি রীতিমতো হ্যাটট্রিকই বাগিয়ে বসলেন! সেই হ্যাটট্রিকেই তিনি গড়েছেন এমন এক রেকর্ড, যা বাংলাদেশের ইতিহাসে আর কখনোই হয়নি।

রোববার, ১১ অক্টোবর ২০২৬, ১৪:০০

কখনো যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট
কখনো যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

রাঁচিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে হারিয়ে রেকর্ডবইয়ে তোলপাড় ফেলে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। গড়েছে এমন এক রেকর্ড যা ক্রিকেট ইতিহাসে আর কখনো দেখা যায়নি।

শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:০১

বাংলাদেশের হৃদয় ভেঙে ফাইনালে পাকিস্তান
বাংলাদেশের হৃদয় ভেঙে ফাইনালে পাকিস্তান

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু ফল পক্ষে আসেনি। ১১১ রানের পুঁজি নিয়ে পাকিস্তানকে আটকে রাখাও সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ৯ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে পাকিস্তান।

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১২:৫৩

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে দেখা যেতে পারে যেসব রেকর্ড

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে দেখা যেতে পারে যেসব রেকর্ড

দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। ২০০৩ সালের পর দেশটিতে আর কোনো টেস্ট ম্যাচ খেলা হয়নি টাইগারদের। সেই দীর্ঘ বিরতি শেষে আগামীকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) ডারউইনের মারারা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।

বুধবার, ১২ আগস্ট ২০২৬, ১৬:১১

বিসিবির কমিটি ভেঙে দেওয়ার পাঁয়তারা করছে একটি চক্র

বিসিবির কমিটি ভেঙে দেওয়ার পাঁয়তারা করছে একটি চক্র

বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভাঙার জন্য নানাভাবে চেষ্টা করছে একটি চক্র। সেজন্যে বিসিবি পরিচালকদের প্রস্তাবও দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

রোববার, ২৯ মার্চ ২০২৬, ১২:০৯

আজ বাঁচা-মরার লড়াই পাকিস্তানের

আজ বাঁচা-মরার লড়াই পাকিস্তানের

সুপার এইটে বাকি রয়েছে আর একটি জায়গা। পাকিস্তান কি সে জায়গা নিতে পারবে? টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ এটিই সবচেয়ে বড় প্রশ্ন। বাঁচা-মরার লড়াইয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ নামিবিয়ার মুখোমুখি হবে সালমান আলী আগার দল। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়। সুপার এইটে জায়গা করে নিতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই পাকিস্তানের সামনে।

বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৬

বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন

বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১০

আগামী ২০২৭ বিশ্বকাপের জন্য ৮ ভেন্যু চূড়ান্ত

আগামী ২০২৭ বিশ্বকাপের জন্য ৮ ভেন্যু চূড়ান্ত

২০২৭ সালে অনুষ্ঠিতব্য ক্রিকেট বিশ্বকাপের আসর যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। এখনো প্রায় তিন বছর বাকি থাকলেও আগেভাগেই চূড়ান্ত হয়েছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আটটি ভেন্যু। অবশ্য টাইমস অব ইন্ডিয়া তাদের প্রতিবেদনে জানিয়েছে, শুধু প্রোটিয়ারা তাদের আটটি ভেন্যু চূড়ান্ত করেছে, বাকি দুই দেশ এখনো বিশ্বকাপের মাঠ চূড়ান্ত করেনি। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকি বিশ্বকাপের মাঠ চূড়ান্ত সম্পর্কে সংবাদমাধ্যমকে বলেন, বিজ্ঞানসম্মতভাবে সব দিক খতিয়ে দেখে বিশ্বকাপের মাঠগুলো চূড়ান্ত করেছি আমরা। স্টেডিয়ামের কাছাকাছি নির্দিষ্ট মানের হোটেল, অনুশীলনের মাঠ, বিমানবন্দর থেকে দূরত্বের মতো বিষয়গুলো বিবেচনা করতে হয়েছে। বিশ্বকাপের সময় ক্রিকেটারদের যাতে বেশি সফর করতে না হয়, সেই বিষয়টি আমরা গুরুত্ব দিয়েছি। দক্ষিণ আফ্রিকায় থাকা আইসিসির স্বীকৃত ১১টি স্টেডিয়ামের মধ্যে বেনোনি, জেবি মার্কস ওভাল এবং ডায়মন্ড ওভালকে বিভিন্ন অসুবিধার কারণে বাদ দেওয়া হয়েছে। বিশ্বকাপে নির্বাচিত আটটি স্টেডিয়াম হলো স্যান্ডটনের ওয়ান্ডারার্স, সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্ক, ডারবানের কিংসমিড, গকেবেরহার সেন্ট জর্জেস পার্ক, পার্লের বোল্যান্ড পার্ক, কেপটাউনের নিউল্যান্ডস, ব্লুমফনটেইনের মানগাউং ওবাল এবং ইস্ট লন্ডনের বাফেলো পার্ক। এবার বিশ্বকাপের আয়োজক হওয়ার সুবাদে প্রতিযোগিতায় সরাসরি খেলার সুযোগ পাবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। তবে নামিবিয়াকে আফ্রিকার যোগ্যতা অর্জন পর্ব খেলে যোগ্যতা অর্জন করতে হবে। পরে এই বিশ্বকাপে মোট ১৪টি দল খেলবে। ৫৪ ম্যাচের এই বিশ্বকাপে গ্রুপ পর্বে ২ গ্রুপে সাতটি করে মোট ১৪টি দল অংশ নেবে। এরপর প্রতিটি গ্রুপ থেকে তিনটি করে মোট ছয়টি দল সুপার সিক্স রাউন্ডে উন্নীত হবে। সুপার সিক্সের শীর্ষ চার দল খেলবে সেমিফাইনাল। সেখান থেকে দুটি দল ফাইনালে মুখোমুখি হবে। একই ফরম্যাটে ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, যেখানে স্বাগতিক ভারত ও বাংলাদেশ।

শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪, ২৩:৫২

সানিয়া মির্জা এবং শোয়েব মালিকের বিবাহবিচ্ছেদ কি হয়ে গেল? 

সানিয়া মির্জা এবং শোয়েব মালিকের বিবাহবিচ্ছেদ কি হয়ে গেল? 

সানিয়া মির্জা এবং শোয়েব মালিকের বিবাহবিচ্ছেদ নিয়ে গত কয়েক দিন ধরেই ক্রমাগত চর্চা চলছে। তারকা দম্পতির কেউই এখনও পর্যন্ত এ ব্যাপারে মুখ খোলেননি। তাঁদের বিচ্ছেদের খবরে শিলমোহর দিলেন দু’জনের ঘনিষ্ঠ এক বন্ধু। যিনি আবার শোয়েবের ম্যানেজমেন্ট দলের সদস্যও। কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, নামপ্রকাশে অনিচ্ছুক সেই বন্ধুটি জানিয়েছেন, ‘দু’জনের বিচ্ছেদ হয়ে গিয়েছে। তাঁরা এখন আলাদা থাকাও শুরু করে দিয়েছেন। এর বেশি এখন আর কিছুই বলতে পারব না।’ কিছু দিন আগে পাকিস্তানের এক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছিল যে, সানিয়া এবং শোয়েব একসঙ্গে থাকছেন না। তাঁদের একমাত্র সন্তান ইজহান মির্জা মালিককে যদিও তাঁরা একসঙ্গেই দেখাশোনা করছেন বলে জানা গিয়েছে। শোয়েবের অন্য কোনও মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে বলে শোনা যাচ্ছে। সে কারণেই ১২ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এই গুঞ্জন আরও বেড়েছিল সানিয়ার কিছু পোস্টের পর। ইনস্টাগ্রামে একটি স্টোরিতে সানিয়া লিখেছিলেন, “ভাঙা হৃদয় কোথায় যায়? ঈশ্বর খুঁজতে।” ভারতের অন্যতম সেরা টেনিস তারকা ছেলেদের সঙ্গে একটি ছবিও পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে ইজহান তাঁকে চুমু খাচ্ছে। সেই সঙ্গে সানিয়া লিখেছিলেন, “যে মুহূর্তগুলো কঠিন সময় পার করে দেয়।”

বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২, ০২:২৬

আইসিসির পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন সৌরভ গাঙ্গুলি

আইসিসির পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন সৌরভ গাঙ্গুলি

ভারতের কলকাতায় খবরটি আসে একটু বেলা করেই। বার্মিংহামে আইসিসির অধিকাংশ সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায়কে আইসিসির প্রেসিডেন্ট পদে সবুজ সংকেত দিয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনের সভায় সৌরভকে কোনও প্রতিদ্বন্দ্বিতার সামনে পড়তে নাও হতে পারে। তার নির্বাচন সর্বসম্মত হতে পারে। কলকাতায় সিএবি দপ্তরে যখন খবরটি পৌঁছায় তার একটু আগেই অভিষেক ডালমিয়ারা বাংলার নতুন কোচ হিসেবে বেছে নিয়েছেন লক্ষ্মীরতন শুক্লাকে। তার ডেপুটি এবং ব্যাটিং কোচ হবেন ডাব্লিউ ভি রমণ। সৌরভের খবরটি পাওয়া মাত্র অভিষেক ডালমিয়া বলেন, এর থেকে ভালো খবর আর কি হতে পারে? ভারতীয় ক্রিকেটের পর এবার বিশ্ব ক্রিকেটের দায়িত্বে। বাংলার জন্য বড় সম্মান।

বুধবার, ২৭ জুলাই ২০২২, ১৫:০১

’বাস কন্ডাক্টর’ হচ্ছেন ক্রিকেটের অলরাউন্ডার সাকিব!

’বাস কন্ডাক্টর’ হচ্ছেন ক্রিকেটের অলরাউন্ডার সাকিব!

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান থাকবেন মাঠে; ক্রিকেট বল-ব্যাট হাতে করবেন প্র্যাকটিস। এসব ছেড়ে সাকিব আল হাসানকে দেখা গেল এফডিসিতে। ২৪ জুলাই রোববার সাকিব আল হাসান তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি দিয়ে এ কথা জানিয়েছেন। কোঁকড়া চুল, লম্বা গোঁফ, গায়ে ফ্লোরাল প্রিন্টের শার্টে একদম অন্য রকম লাগছে তাকে। এ বেশে তাকে দেখে সবার জানতে চাওয়া, সাকিব আল হাসান কী করছেন এফডিসিতে? বিষয়টি পরিষ্কার করেছেন নির্মাতা আদনান আল রাজিব। পরিচালক তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন, সাকিব আল হাসান একটি মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের কাজ করছেন এফডিসিতে। তার নির্দেশনা দিচ্ছেন আদনান।

রোববার, ২৪ জুলাই ২০২২, ২৩:১৫

হটাৎ করেই টি-টোয়েন্টিকে বিদায় জানালেন তামিম

হটাৎ করেই টি-টোয়েন্টিকে বিদায় জানালেন তামিম

ওয়েস্ট ইন্ডিজ সফরে সাকিব ও মাহমুদউল্লাহ ব্যর্থ হলেও শতভাগ সফল হয়েছেন তামিম ইকবাল। টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে ভরাডুবির পর তামিমের নেতৃত্বে ওয়ানডে সিরিজে উইন্ডিজকে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। শুধু নেতৃত্বই দেননি, ভালো ব্যাটিং করে হয়েছেন সিরিজসেরা। ক্যারিবীয়দের তাদের মাঠেই চুনকামের খবরে যখন তৃপ্তির ঢেকুর তুলছিলেন বাংলাদেশি সমর্থকরা, তখন ফেসবুকে এক পোস্টে সবাইকে চমকে দিলেন তামিম। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে তামিম এক ফেসবুক পোস্টে জানালেন, টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি সাবেক হয়ে গেছেন!

রোববার, ১৭ জুলাই ২০২২, ২২:৫৮

সর্বশেষ