- মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬

| কার্তিক ১৯ ১৪৩৩ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

পর্যটকদের জন্য ট্যাক্স-রিফান্ড শপিং পদ্ধতি চালু করেছে জাপান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১১, ৩ নভেম্বর ২০২৬

পর্যটকদের জন্য ট্যাক্স-রিফান্ড শপিং পদ্ধতি চালু করেছে জাপান

ফাইল ছবি

জাপান বিদেশি দর্শনার্থীদের জন্য গত রবিবার একটি নতুন কর ফেরত বা ট্যাক্স রিফান্ড ব্যবস্থা চালু করেছে। এই নতুন ব্যবস্থাটি কেনাকাটার সময় সরাসরি ভোগ্যপণ্য কর ছাড় দেওয়ার আগের পদ্ধতিটিকে প্রতিস্থাপন করেছে, যেটি অপব্যবহার করা হচ্ছিল।

নতুন ব্যবস্থা অনুযায়ী, বিদেশি ক্রেতারা কর ছাড়ের যোগ্য পণ্যগুলোর ক্ষেত্রেও করসহ মূল্য পরিশোধ করবেন। পরবর্তীতে, ক্রেতারা দেশ ত্যাগের সময় শুল্ক বিভাগ পণ্যগুলো দেশ ছেড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করার পর, ক্রেডিট কার্ড বা পেমেন্ট অ্যাপের মতো মাধ্যমে খুচরা বিক্রেতাদের কাছ থেকে ভোগ্যপণ্য করের সমপরিমাণ অর্থ ফেরত পাবেন।

ক্রয়ের ৯০ দিনের মধ্যে অর্থ ফেরতের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।

পূর্ববর্তী ব্যবস্থা অনুযায়ী, বিদেশি দর্শনার্থীরা ভোগ্যপণ্য কর না দিয়েই করমুক্ত সুবিধার যোগ্য পণ্যগুলো কিনতে পারতেন। খুচরা বিক্রেতাদের ক্রেতার পাসপোর্ট যাচাই করা এবং পণ্যগুলো অবশ্যই দেশ থেকে বাইরে নিয়ে যেতে হবে তা ক্রেতাকে জানানো বাধ্যতামূলক ছিল, আর বিক্রেতারা তাদের ইতোমধ্যে পরিশোধ করা ভোক্তা করের জন্য সরকারের কাছ থেকে রিফান্ড বা ফেরত তুলে নিতেন।

তবে করমুক্ত এই ব্যবস্থার অপব্যবহারের ঘটনা বারবার সামনে এসেছে। কোনো কোনো ক্ষেত্রে, করমুক্ত পণ্যগুলো লাভের উদ্দেশ্যে জাপানেই পুনরায় বিক্রি করা হয়েছে। আবার অন্য ক্ষেত্রে, খুচরা বিক্রেতারা ভোগ্যপণ্য কর ফেরতের জন্য ভুয়া দাবি করেছেন।

নতুন এই কর্মসূচি অপব্যবহার আরও কার্যকরভাবে রোধ করতে পারবে বলে আশা করা হচ্ছে, যার আংশিক একটি কারণ হলো বিদেশি ভ্রমণকারীদের নিজেদেরই রিফান্ড বা কর ফেরত পাওয়ার প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।

আরো পড়ুন