- শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬

| কার্তিক ১৫ ১৪৩৩ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

মাতারবাড়ী সমুদ্রবন্দর নিয়ে সার্বভৌমত্ব বিসর্জনের সুযোগ নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৮, ২৯ অক্টোবর ২০২৬

মাতারবাড়ী সমুদ্রবন্দর নিয়ে সার্বভৌমত্ব বিসর্জনের সুযোগ নেই

ফাইল ছবি

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে জাতীয় স্বার্থ, নিরাপত্তা ও ভৌগোলিক সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ কথা বলেন জামায়াত আমির।

পোস্টে শফিকুর রহমান বলেন, ‘মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নিয়ে জাতীয় স্বার্থ, নিরাপত্তা ও ভৌগোলিক সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোনো উদ্যোগ বা সিদ্ধান্ত মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। জনগণ তা মেনে নেবে না। এ বিষয়ে কী হচ্ছে, তা জনগণের সামনে স্পষ্ট করতে হবে।’

বিরোধীদলীয় নেতা আরও বলেন, অতীতেও বাংলাদেশের স্বার্থের কথা বলে ট্রানজিট, করিডর ইত্যাদি বিভিন্ন নামে সুযোগ-সুবিধা দেওয়া হলেও কার্যত বাংলাদেশ তার কোনো সুফলই পায়নি। তাঁর ভাষায়, ‘জাপান, চীন বা যেকোনো বন্ধুরাষ্ট্রই হোক না কেন, সবার আগে বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্বার্থকে প্রাধান্য দিতে হবে।’

বাংলাদেশের স্বার্থ ও নিরাপত্তা সুরক্ষা সরকারের দায়িত্ব উল্লেখ করে জামায়াত আমির লেখেন, ‘এ ক্ষেত্রে সরকারের কোনো ব্যর্থতা কিংবা আপসকামিতা জনগণ একেবারেই দেখতে চায় না।’

আরো পড়ুন