বাংলাদেশের বিদেশি ঋণের বকেয়া ৩ গুণ বেড়েছে, ঋণের পরিমাণ কত
দেশের বেশির ভাগ উন্নয়ন প্রকল্প ধারের অর্থে বাস্তবায়িত হচ্ছে। আর সেই ধারের নির্ভরযোগ্য উৎস হলো বিদেশি ঋণ। কিন্তু সেই ঋণের বোঝা বাড়ছে দ্রুত। গত এক দশকে দেশের বিদেশি ঋণের বকেয়া প্রায় তিন গুণ হয়েছে। একই সঙ্গে বাড়ছে আসল ও সুদ পরিশোধের ব্যয়। আবার বড় প্রকল্পগুলোর ঋণের কিস্তি ইতিমধ্যে পরিশোধ শুরু হওয়ায় আগামী বছরগুলোতে এই চাপ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।