কোন গ্রেডে কত বেতন পোশাক শ্রমিকদের, নতুন প্রস্তাবে যা আছে
পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণে গ্রেডভিত্তিক বেতন প্রস্তাব করা হয়েছে। শ্রমিকপক্ষের প্রতিনিধিদের প্রস্তাব অনুযায়ী, শ্রমিকদের চারটি গ্রেডে সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৪৮ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছে। অন্যদিকে পোশাকশিল্পে কর্মরত কর্মচারীদের চারটি গ্রেডে মাসিক মজুরি ৪০ হাজার থেকে ৫৫ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।