- মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬

| মাঘ ২৭ ১৪৩২ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

বাগেরহাট-১ ও ২ আসনে আলোচনায় স্বতন্ত্র প্রার্থী সেলিম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৫, ১০ ফেব্রুয়ারি ২০২৬

বাগেরহাট-১ ও ২ আসনে আলোচনায় স্বতন্ত্র প্রার্থী সেলিম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ ও ২ আসনে প্রচারণা নেমে গণজোয়ার তৈরি করেন স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম। দুটি আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেন তিনি। প্রতিটি পাড়া-মহল্লায় এম এ এইচ সেলিমের সমর্থনে মিছিল, সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। প্রচারণায় ব্যাপক সাড়া পান এম এ এইচ সেলিম। স্থানীয় বাসিন্দারা জানান, এম এ এইচ সেলিমের আলোচনায় থাকার মূল কারণ হলো বিগত সময়ের তার উন্নয়ন কর্মকাণ্ড।  এম এ এইচ সেলিম যখন সংসদ সদস্য ছিলেন, তখন রাস্তাঘাট, স্কুল-কলেজ এবং অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছিল। বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, গ্রামীণ জনপদে পাকা রাস্তা ও কালভার্ট নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব আনা হয়। অসংখ্য মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ এবং আর্থিক সহযোগিতা প্রদান করেন তিনি। স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে তার বলিষ্ঠ ভূমিকা এখনো মানুষের মুখে মুখে।
বাগেরহাটের ফকিরহাট এলাকার এক প্রবীণ ভোটার বলেন, সেলিম সাহেব যখন দায়িত্বে ছিলেন, আমাদের বিপদে-আপদে তাকে কাছে পেয়েছি। তার করা উন্নয়নগুলো আজও আমরা ভোগ করছি। তাই এবারও আমরা তাকেই নেতৃত্বে দেখতে চাই।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রচার-প্রচারণায় এম এ এইচ সেলিম যে গতি বজায় রেখেছেন এবং তার প্রতি সাধারণ মানুষের যে আবেগ কাজ করছে, তাতে আসন্ন নির্বাচনে তিনি বড় ব্যবধানে এগিয়ে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।