- মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬

| মাঘ ২৭ ১৪৩২ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

‘দিল্লি হবে খালিস্তান’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:১৩, ৯ ফেব্রুয়ারি ২০২৬

‘দিল্লি হবে খালিস্তান’

দিল্লি ফায়ার সার্ভিস (ডিএসএস) জানিয়েছে, সকাল ৮টা ৩৩ মিনিটে প্রথম কলটি আসে, যার পরপরই দমকল বাহিনী ও বোমা নিষ্ক্রিয়কারী দল স্কুলগুলোতে ছুটে যায়।

যেসব স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে—দিল্লি ক্যান্টনমেন্টের লোরেটো কনভেন্ট স্কুল; দক্ষিণ দিল্লির শ্রীনিবাসপুরীর ক্যামব্রিজ স্কুল ও নিউ ফ্রেন্ডস কলোনির ক্যামব্রিজ স্কুল, রোহিণীর ভেঙ্কটেশ্বর স্কুল, সিএম স্কুল ও বাল ভারতী স্কুল, সাদিক নগরের দ্য ইন্ডিয়ান স্কুল ও আইএনএর ডিটিএ স্কুল।

আরও বেশ কিছু স্কুল থেকে একই ধরনের হুমকির খবর পাওয়া গেছে বলে জানিয়েছে এনডিটিভি।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্কুলগুলো থেকে শিক্ষার্থীদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। বর্তমানে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। বর্তমানে বোমা শনাক্ত ও নিষ্ক্রিয়করণ দল এবং ডগ স্কোয়াড প্রতিটি স্কুল প্রাঙ্গণে চিরুনি তল্লাশি চালাচ্ছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, প্রেরিত ই-মেইলে অত্যন্ত উসকানিমূলক এবং আপত্তিকর বার্তা দেওয়া হয়। সেখানে দাবি করা হয়েছে, ‘দিল্লি হবে খালিস্তান। পাঞ্জাবই খালিস্তান। আফজাল গুরুর স্মরণে।’

ই-মেইলে আরও হুমকি দেওয়া হয়, ১৩ ফেব্রুয়ারি বেলা ১টা ১১ মিনিটে ভারতের সংসদ ভবনে বিস্ফোরণ ঘটানো হবে।

এই ঘটনায় বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।