- শনিবার ১৪ ফেব্রুয়ারি ২০২৬

| ফাল্গুন ১ ১৪৩২ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

ঢাকা–১৫ আসনে জয় পেলেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০২, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা–১৫ আসনে জয় পেলেন জামায়াত আমির

ঢাকা–১৫ সংসদীয় আসনে জয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ শুক্রবার সকালে নির্বাচন কমিশন–এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এ ফল ঘোষণা করা হয়।

নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান পেয়েছেন মোট ৮৫ হাজার ১৩১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মো. শফিকুল ইসলাম খান পেয়েছেন ৬৩ হাজার ৫১৭ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে শফিকুর রহমান ২১ হাজার ৬১৪ ভোটে এগিয়ে জয় নিশ্চিত করেন।

ঢাকা–১৫ আসনে মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন। নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ জন। এ আসনে তৃতীয় লিঙ্গের চারজন ভোটার আছেন।

আটজন প্রার্থী এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁরা হলেন, শফিকুর রহমান (দাঁড়িপাল্লা), শফিকুল ইসলাম খান (ধানের শীষ), সামসুল হক (লাঙ্গল), আহাম্মদ সাজেদুল হক (কাস্তে), খান শোয়েব আমান উল্লাহ (কলম), মোবারক হোসেন (একতারা), আশফাকুর রহমান (মোটরগাড়ি) ও নিলাভ পারভেজ (প্রজাপতি)।