- বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬

| মাঘ ২৯ ১৪৩২ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

দুই ডিআইজি ও ২ পুলিশ সুপারকে বদলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৭, ১১ ফেব্রুয়ারি ২০২৬

দুই ডিআইজি ও ২ পুলিশ সুপারকে বদলি

বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহবুবুর রহমান এতে সই করেন।

রাজশাহী সারদার বিপিএর ডিআইজি শামীমা বেগমকে পুলিশ অধিদপ্তরে, পুলিশ অধিদপ্তরের ডিআইজি বাসুদেব বনিককে রাজশাহীর সারদার বাংলাদেশ পুলিশ একাডেমিতে (বিপিএ), জাতিসংঘ মিশন থেকে বাংলাদেশে প্রত্যাগত পুলিশ সুপার জান্নাত আফরোজকে রেলওয়ে পুলিশে এবং নৌ পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়াকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।