- বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬

| কার্তিক ২৮ ১৪৩৩ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

মজুরি বৃদ্ধির দাবিতে, আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৯, ১২ নভেম্বর ২০২৬

মজুরি বৃদ্ধির দাবিতে, আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের সফিপুর থেকে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবি ও শিল্প পুলিশের সদস্যরা কাজ করছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে শ্রমিকেরা কারখানার কাজ বন্ধ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এতে মহাসড়কের সফিপুর অংশ থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহন চালকেরা।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, বিক্ষুব্ধ শ্রমিকেরা কর্মস্থল থেকে বের হয়ে সড়ক অবরোধ করেছেন। তাঁদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

 

আরো পড়ুন