সংগৃহীত
উত্তর কোরিয়ার মাধ্যমে অপহৃত জাপানি নাগরিকদের পরিবারের সদস্য ও সমর্থকেরা সকল অপহৃতকে যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনতে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে জাপান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
গত রবিবার টোকিওতে আয়োজিত এক সমাবেশে তারা এই আহ্বান জানান। জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে এবং চিফ ক্যাবিনেট সেক্রেটারি ও অপহরণ সম্পর্কিত বিষয়াবলি সংক্রান্ত মন্ত্রী কিহারা মিনোরুসহ প্রায় ৮০০ জন মানুষ এই সমাবেশে অংশ নেন।
১৩ বছর বয়সে অপহৃত হওয়া মেগুমির মা ইয়োকোতা সাকিয়ে এক বক্তৃতায় বলেন, অপহৃতদের দীর্ঘদিন এমন পরিস্থিতির মুখে ফেলে রাখা একেবারেই অসহনীয়। উত্তর কোরিয়াকে এই অনমনীয় মনোভাব দেখানোর প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
সমাবেশ থেকে একটি প্রস্তাব গৃহীত হয়, যেখানে অপহৃতদের অবিলম্বে এবং একসঙ্গে ফিরিয়ে আনা নিশ্চিত করতে জাপান সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবটিতে তাদের সবাইকে ফেরত পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে পিয়ংইয়ংয়ের প্রতিও দাবি জানানো হয়।
জাপান সরকারের ভাষ্যমতে, ১৯৭০ ও ১৯৮০-এর দশকে অন্তত ১৭ জন জাপানি নাগরিক উত্তর কোরিয়ার মাধ্যমে অপহৃত হন। ২০০২ সালে অনুষ্ঠিত একটি দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনের পর তাদের মধ্যে পাঁচজন জাপানে ফিরে আসেন। তবে বাকি ১২ জনের এখনও কোনো খোঁজ মেলেনি।
