সৌদি আরবের কিছু এলাকা ‘দখলে’ নিয়েছে হুথিরা, দাবি টাকার কার্লসনের
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিরা সৌদি আরবের কিছু এলাকা দখল করে রেখেছে বলে দাবি করেছেন মার্কিন পডকাস্টার ও রাজনৈতিক ভাষ্যকার টাকার কার্লসন। তার দাবি, সৌদি ভূখণ্ডে এখনো হুথি যোদ্ধাদের উপস্থিতি রয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য বা প্রমাণ দেননি তিনি।
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৫
আইন বদলাচ্ছে, ভোক্তার সুরক্ষা কতটা বাড়ছে
যেকোনো ভোক্তা-আইন নিয়ে প্রথম প্রশ্ন হলো, এই আইন কাকে রক্ষা করবে? ‘ভোক্তা’ ও ‘সেবা’র সংজ্ঞা কি শুধু আইনের নির্দিষ্ট সীমার মধ্যেই আটকে থাকবে? যাঁরা সেই সীমার বাইরে পড়েন, তাঁরা আইনের সুরক্ষা কীভাবে পাবেন? ২০২৬ সালের খসড়া ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ (সংশোধন) আইনে’ এই সীমা কিছুটা সরানো হয়েছে। এতে স্বাস্থ্যসেবা যুক্ত হয়েছে, সেবার তালিকা বেড়েছে এবং ডিজিটাল কমার্স আইনের আওতায় এসেছে। কিন্তু তিনটি বড় প্রশ্নের উত্তর এখনো মেলেনি: বিনা মূল্যের ডিজিটাল সেবার ব্যবহারকারী কি ভোক্তা? স্বাস্থ্যসেবাকে ভোক্তা-আইনের আওতায় আনতে গিয়ে খসড়া কি চিকিৎসাব্যবস্থার জন্য নতুন ঝুঁকি তৈরি করছে? দুর্বল ও ঝুঁকিতে থাকা ভোক্তাদের জন্য আইনে আলাদা কিছু আছে কি?
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০৯
একের পর এক হামলায় চাপে এনসিপি, ১১ মাসে ২৩ নেতা হামলার শিকার
যুক্তরাজ্য সফরে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের হেনস্তার চেষ্টার মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সফরকে কেন্দ্র করে এনসিপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষও হয়েছে। গত এক সপ্তাহে দেশে এনসিপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন দেওয়া এবং মাহমুদা আলম মিতুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগের প্রেক্ষাপটে যুক্তরাজ্যের ঘটনাগুলো ঘটেছে।
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০০
একনেক সভা আজ, ২১টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভাকক্ষে প্রধানমন্ত্রী ও একনেকের সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে।
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫৪
হয়তো আর জীবিত কারাগার থেকে ফিরতে পারবেন না :ইমরান খান
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নিজের ও স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থার অবনতির কথা উল্লেখ করে জরুরি চিকিৎসার আবেদন জানিয়েছেন। কারাগারে তাঁর ওপর চলমান নির্যাতন, দীর্ঘ সময় নির্জন কারাবাস এবং প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ার অভিযোগ তুলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, এভাবে চলতে থাকলে হয়তো আর জীবিত কারাগার থেকে ফিরতে পারবেন না।
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:২৫
লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আ.লীগ–এনসিপি সংঘর্ষ
যুক্তরাজ্যের লন্ডনে আওয়ামী লীগ (বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:২১
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন দিয়ে নজরদারি
গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন। এর পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন দিয়ে নজরদারি চালানো হচ্ছে। একই সঙ্গে জেলার গুরুত্বপূর্ণ এলাকার নিরাপত্তায় আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:১৫
দ্বিতীয় মেয়াদে (আইসিসি) দায়িত্ব পেয়েছেন জয় শাহ
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়েছেন জয় শাহ। বালিতে হওয়া আইসিসির বোর্ড সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নিয়োগ পেয়েছেন তিনি। তাঁর নেতৃত্বের ওপর আস্থা রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:০১
‘লংমার্চ টু গোপালগঞ্জ’ স্মরণ করিয়ে রাশেদের খোঁচা
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব চেয়ে ফেসবুকে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যদিও এর ঠিক ঘণ্টাখানেক পরই আরও এক পোস্টে সাবেক অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমকে দায়িত্ব দেওয়ারও আহ্বান জানান।
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৫৭
ব্যয় বৃদ্ধির চাপে দেশের ৭০% ব্যবসাপ্রতিষ্ঠান
জ্বালানি ও কাঁচামালের বাড়তি দাম বাংলাদেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য বড় ব্যয়ের বোঝা হয়ে উঠেছে। দেশের অর্ধেক ব্যবসায়ী জ্বালানি ব্যয়কে তাঁদের ব্যবসার প্রধান চাপ হিসেবে চিহ্নিত করেছেন। আর ৪৯ শতাংশ ব্যবসায়ীর কাছে বড় চ্যালেঞ্জ কাঁচামালের মূল্যবৃদ্ধি। শুধু বর্তমান ব্যয় নয়, আগামী দুই বছরেও ব্যয় বাড়তে পারে বলে আশঙ্কা করছেন দেশের ৭৬ শতাংশ ব্যবসায়ী।
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৪৯
বাব এল-মান্দেবের নিয়ন্ত্রণ হারাল সৌদি-সমর্থিত ইয়েমেনি বাহিনী
সৌদি আরবের সমর্থনপুষ্ট ইয়েমেনের সরকারপন্থি বাহিনী কৌশলগত গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালিসংলগ্ন একটি এলাকা থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এর ফলে এলাকাটি ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৪৪
পোশাক খাতের মজুরি বোর্ডের তৃতীয় সভা শেষ মুহূর্তে স্থগিত
গার্মেন্টস শিল্প সেক্টরে নিযুক্ত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি হারের সুপারিশ করার জন্য ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনিবার্যকারণবশত স্থগিত করা হয়েছে।
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৩৯
ইরানের বড় লড়াই এখন জনগণের জীবন-জীবিকা: গালিবাফ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের পাশাপাশি ইরানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন দেশের উৎপাদনব্যবস্থা সচল রাখা এবং জনগণের জীবন-জীবিকা নিশ্চিত করা। এমনটাই মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১৪:২৩
আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
আগামী ফেব্রুয়ারির মধ্যে সরকার আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১৪:২০
গ্রেপ্তার এসপি: ফোনে মিলল আওয়ামী লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী বলেছেন, রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাংগীর আলমের মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ গ্রুপে দুটি গুরুতর বার্তা পাওয়া গেছে। সেগুলোতে বলা হয়েছে, ‘আগের সরকারকে (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) ডিসেম্বরের মধ্যে পুনর্বাসিত করা হবে’ এবং ‘ডিসেম্বরেই জানবাজি রেখে সবাই মাঠে নামবে’।
রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১৪:০৬
আগামী ২১ নভেম্বর সিলেট অভিমুখী লংমার্চ স্থগিত ১১ দলীয় ঐক্য
ঢাকা থেকে আগামী ২১ নভেম্বর সিলেট অভিমুখী লংমার্চ স্থগিত করেছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। সড়কের পরিস্থিতি নাজুক হওয়ায় বিকল্প হিসেবে রেলপথে লংমার্চ করার ঘোষণা দিয়েছিল দলগুলো। তবে রেলে এ কর্মসূচি পালন করলে জনভোগান্তি হওয়ার আশঙ্কায় আপতত তা হচ্ছে না।
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:২৩
সর্বশেষ
পাঠকপ্রিয়







































