জুলাই সনদের বর্ষপূর্তিতে এনসিপির সংবাদ সম্মেলন আজ
জুলাই সনদ স্বাক্ষরের এক বছর পূর্তি উপলক্ষে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংস্কার বাস্তবায়ন কমিটি। শনিবার (১৭ অক্টোবর) বিকাল ৩টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪৮
জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা বেড়ে নতুন রেকর্ড
জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা প্রায় ৪২.৮ লাখে পৌঁছেছে, যা রেকর্ড সর্বোচ্চ । অভিবাসন পরিষেবা সংস্থা জানায়, জুন মাসের শেষ নাগাদ জাপানে ৪২ লক্ষ ৮১ হাজার জন বিদেশি বাসিন্দা ছিলেন, যা গত ডিসেম্বরের শেষের তুলনায় ১ লক্ষ ৫৫ হাজার ৬০০ জন বেশি।
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪৩
পানামায় ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর ৭৪৬টি আফটারশক!
মধ্য আমেরিকার দেশ পানামায় ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শক্তিশালী এ ভূ-কম্পনের পর ৭৪৬টি আফটারশক রেকর্ড করা হয়েছে।
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩৬
রাশিয়ার তেলের ক্রেতাদের বাড়তি শুল্ক লাগবে না, ট্রাম্পের সিদ্ধান্ত
রুশ অপরিশোধিত তেল আমদানির ওপর প্রস্তাবিত নিষেধাজ্ঞা ও অতিরিক্ত শুল্ক কার্যকর করার নির্ধারিত শেষ তারিখের মাত্র একদিন আগে বড় ধরনের ছাড় দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতীয় স্বার্থের কথা উল্লেখ করে একটি প্রশাসনিক নির্দেশের মাধ্যমে রাশিয়া সংক্রান্ত এই শাস্তিমূলক পদক্ষেপ আপাতত স্থগিত করেছেন তিনি। ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে ভারত ও চীনসহ রাশিয়ার থেকে মূল জ্বালানি আমদানিকারী দেশগুলো বড় ধরনের আর্থিক চাপ থেকে সাময়িক মুক্তি পেল।
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:২৯
কক্সবাজারে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানি
কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:২১
বিরোধী দলকে সংবিধান সংস্কার প্রক্রিয়া থেকে বাইরে ঠেলে দেওয়া হচ্ছে
ইচ্ছাকৃতভাবে বিরোধী দলকে সংবিধান সংস্কার প্রক্রিয়া থেকে বাইরে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১৭:১৩
ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, নতুন রোগী ১৯৪৩
দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু এবং ১ হাজার ৯৪৩ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১৭:০৪
ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিল মোদি সরকার
বলিউড অভিনেতা ইমরান খানের বিরুদ্ধে অভিবাসনসংক্রান্ত বিতর্ক তৈরি হয়েছে। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ে আয়োজিত এক বিক্ষোভে অংশ নেওয়ার পর তাকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১৪:১৫
বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা এগোচ্ছে:অর্থমন্ত্রী
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সংস্কার কার্যক্রম ও সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১৪:০৭
ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ, নতুন অধ্যাদেশ জারি
মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার।
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১৩:৫৪
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২১ শিক্ষার্থীর মৃত্যু
পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২১ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত সব শিক্ষার্থীর বয়স ১৩ বছরের নিচে।
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১৩:৪৯
চলতি অক্টোবর রেমিট্যান্স পাঠালেন ১২৯ কোটি ডলার
চলতি অক্টোবর মাসের প্রথম ১২ দিনে ১২৯ কোটি ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা ধরে) এর পরিমাণ ১৫ হাজার ৮৬৭ কোটি টাকা।
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৯
সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ইজারা পেছাল ৪ মাস
সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে অফশোর বিডিং রাউন্ড ২০২৬-এর দরপত্র জমার সময়সীমা চার মাস বাড়িয়েছে সরকার। আগে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত দরপত্র জমা দেওয়া যেত। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত দরপত্র জমা দেওয়া যাবে।
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২২
ইউপি নির্বাচনে মাঠ গোছাচ্ছে জামায়াত
ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা না হলেও ইতিমধ্যে অধিকাংশ ইউপির চেয়ারম্যান ও সদস্য পদে প্রার্থী চূড়ান্ত করেছে সংসদে বিরোধী দল জামায়াতে ইসলামী। এই নির্বাচনে ভালো ফল করতে কয়েক মাস আগে থেকে সম্ভাব্য প্রার্থীদের পক্ষে স্থানীয় পর্যায়ে প্রচার চালাচ্ছেন দলটির নেতা-কর্মীরা। তবে নির্বাচন অনুষ্ঠান নিয়ে এবং নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ থাকা নিয়ে শঙ্কা রয়েছে দলের নীতিনির্ধারকদের। এরপরও মাঠ গোছাচ্ছে দলটি।
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৩
ইরানে নতুন হামলার ছক ট্রাম্প-নেতানিয়াহুর
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আসন্ন নির্বাচন সামনে রেখে ইরানে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর বিষয়ে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৯
বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস আরও কমাল আইএমএফ
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস উল্লেখযোগ্যভাবে কমিয়ে ৩ দশমিক ২ শতাংশ নির্ধারণ করেছে। অব্যাহত অর্থনৈতিক সংকট ও নানামুখী অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে বিশ্বব্যাংক ও এডিবির পর এবার আন্তর্জাতিক এই সংস্থাও তাদের পূর্বাভাস সংশোধন করল।
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:২৭
সর্বশেষ
পাঠকপ্রিয়







































