- রোববার ২৭ সেপ্টেম্বর ২০২৬

| আশ্বিন ১২ ১৪৩৩ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ
বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য ব্লক আরসেপে বাংলাদেশের সদস্য হওয়ার প্রক্রিয়া এবার আনুষ্ঠানিক আলোচনার পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশসহ চার আবেদনকারী অর্থনীতির সদস্যপদ দেওয়ার বিষয়ে কারিগরি পর্যালোচনার কাজ এগিয়ে নিতে সম্মত হয়েছে জোটটি। এ লক্ষ্যে একটি বিশেষ ওয়ার্কিং গ্রুপ গঠনের অনুমোদন দিয়েছেন আরসেপ জোটের বাণিজ্যমন্ত্রীরা।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ আল সৌদ বৈঠক করেছেন।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষে দেশে ফেরার উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫

স্থানীয় সরকার নির্বাচন জানুয়ারিতে

স্থানীয় সরকার নির্বাচন জানুয়ারিতে

পরীক্ষাসহ সব দিক বিবেচনায় নিয়ে আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আশা করছে নির্বাচন কমিশন। নভেম্বরে তফশিল ঘোষণা করা হতে পারে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে আসন্ন স্থানীয় নির্বাচন ও উপনির্বাচনসহ সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৭

চীনের কাছ থেকে কী পেতে চাচ্ছেন ট্রাম্প?
চীনের কাছ থেকে কী পেতে চাচ্ছেন ট্রাম্প?

দশ বছরেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ওয়াশিংটনের কাছে বিমান ঘাঁটিতে তার বিমান অবতরণের পর বিমানবন্দরে নিজে উপস্থিত থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৩

উদ্বোধনী ভাষণে জাতিসংঘের আস্থা পুনরুদ্ধারের আহ্বান খলিলুর রহমানের
উদ্বোধনী ভাষণে জাতিসংঘের আস্থা পুনরুদ্ধারের আহ্বান খলিলুর রহমানের

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী ভাষণে জাতিসংঘের কার্যকারিতা ফিরিয়ে আনা, নিরাপত্তা পরিষদের সংস্কার এবং বৈশ্বিক আস্থা পুনর্গঠনের ওপর জোর দিয়েছেন সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। চলতি অধিবেশনের মূল প্রতিপাদ্যও হলো—‘আস্থা পুনরুদ্ধার, রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর জাতিসংঘ’।

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৬

সৌদি জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের আমির, দিলেন শুভেচ্ছাপত্র

সৌদি জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের আমির, দিলেন শুভেচ্ছাপত্র

সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় সৌদি আরবের দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭

২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৩৭৪ কোটি টাকা

২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৩৭৪ কোটি টাকা

সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২০৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ২৫ হাজার ৩৭৪ কোটি ৯০ হাজার টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২

তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং বহুমাত্রিক করার প্রত্যয় ব্যক্ত করেন দুই নেতা।

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮

দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৮ পয়সা এবং সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একই সঙ্গে লঞ্চের ভাড়া প্রতি নটিক্যাল মাইলে ৫ পয়সা বাড়ানোর প্রস্তাবও দিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯

জ্বালানির মূল্যবৃদ্ধি: বাড়তি ব্যয়ের শঙ্কা জনজীবনে

জ্বালানির মূল্যবৃদ্ধি: বাড়তি ব্যয়ের শঙ্কা জনজীবনে

নিরুপায় হওয়ার যুক্তি দিয়ে সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে। এর ফলে জ্বালানি তেলের দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। গণপরিবহন খাতসহ প্রত্যক্ষভাবে জ্বালানি তেল ব্যবহারকারী নাগরিক সমাজের মধ্যে তাৎক্ষণিকভাবে এতে উদ্বেগ ও ক্ষোভের সঞ্চার হয়েছে। কিন্তু জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পেট্রলপাম্পে সীমিত থাকে না। সব ধরনের পণ্য পরিবহন, কৃষি, শিল্প, বিদ্যুৎ উৎপাদনসহ অর্থনীতির সব ক্ষেত্রে ব্যয় বেড়ে মানুষের দৈনন্দিন জীবনে চাপ সৃষ্টি করে।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫

এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে

এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে

এসএসসি ও সমমান পরীক্ষার খাতা মূল্যায়নে গাফিলতি করা শিক্ষকদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৩

মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৫

খেলাপির ৯৫ শতাংশই মন্দ ঋণ

খেলাপির ৯৫ শতাংশই মন্দ ঋণ

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের প্রায় ৯৫ শতাংশই মন্দ বা আদায় অযোগ্য ঋণ হিসেবে চিহ্নিত হয়েছে। এই বিপুল পরিমাণ মন্দ ঋণে ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি ক্রমেই দুর্বল হচ্ছে।

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬

ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির

ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় নিয়ে ক্ষমতায় এসেছে বিএনপি। কিন্তু হঠাৎ শুরু হওয়া গ্যাস-বিদ্যুৎ সংকট এবং আইনশৃঙ্খলার আশানুরূপ উন্নতি না হওয়াসহ বিভিন্ন ইস্যুতে ছয় মাস না যেতেই একটু বেকায়দার মধ্যে আছে সরকার। সেই সুযোগ কাজে লাগাতে মাঠে তৎপর বিরোধী দল। এই অবস্থায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বড় জয় না পেলে ক্ষমতাসীনদের জন্য তা অস্বস্তিকর হতে পারে। তাই মাঠ থেকে বড় জয় তুলে আনতে সময় থাকতেই প্রস্তুতি ও কৌশল নির্ধারণ করছে বিএনপি।

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২

মধ্যপ্রাচ্যে সংঘাত: জ্বালানি নিয়ে দুশ্চিন্তা বাড়ল

মধ্যপ্রাচ্যে সংঘাত: জ্বালানি নিয়ে দুশ্চিন্তা বাড়ল

ইয়েমেনের লোহিত সাগরীয় উপকূল-জুড়ে প্রায় পুরো এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে শিয়া হুতি বিদ্রোহীরা। ইরানপন্থী হুতি বাহিনীর যোদ্ধারা গতকাল শুক্রবার বাব আল-মান্দেব প্রণালির পেরিম দ্বীপ দখল করে। লোহিত সাগরের বন্দরগুলো থেকে সংকীর্ণ এ প্রণালী দিয়েই সৌদি আরবের জ্বালানি রপ্তানি করা হয়ে থাকে।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২

সর্বশেষ