- বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬

| জ্যৈষ্ঠ ২০ ১৪৩৩ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

বর্ণবাদের প্রতিবাদ করে শাস্তি পেলেন হামজা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫:১৩, ১৯ এপ্রিল ২০২৬

বর্ণবাদের প্রতিবাদ করে শাস্তি পেলেন হামজা

ইউরোপিয়ান ফুটবলে বর্ণবাদের ঘটনা যেন এখন ডাল-ভাতে পরিণত হয়েছে। ভক্তদের এমন নেক্কারজনক আচরণের শিকার হয়ে প্রায়ই আলোচনায় আসেন ভিনিসিয়ুস জুনিয়র, অরেলিয়েন চৌমেনি, লামিনে ইয়ামালরা। সবশেষ বর্ণবাদের শিকার হলেন লেস্টার সিটির বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী।

তৃতীয় স্তরে নেমে যাওয়ার শঙ্কা এড়াতে ইংলিশ চ্যাম্পিয়নশিপে পোর্টসমাউথের বিপক্ষে জিততেই হতো লেস্টারকে। এমন সমীকরণে ১-০ গোলে হেরে গেছে দলটি। ম্যাচের ফলকে পাশ কাটিয়ে আলোচনায় উঠে এসেছে হামজার সঙ্গে ঘটে যাওয়া বর্ণবাদী আচরণের ঘটনা।

প্রতিপক্ষের মাঠ ফ্রেটন পার্কে এদিন শুরুর একাদশেই ছিলেন হামজা। ৭১ মিনিটে তাঁকে তুলে জর্ডান জেমসকে নামান লেস্টারের কোচ গ্যারি রোয়েট। মাঠ ছেড়ে যাওয়ার সময় স্বাগতিক দর্শকদের রোষানলে পড়েন হামজা। গ্যালারি থেকে এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে লক্ষ্য করে তির্যক মন্তব্য করতে দেখা যায় পোর্টসমাউথের দর্শকদের।

প্রতিবেদন ডেইলি এক্সপ্রেস জানিয়েছে, মাঠ ছাড়ার সময় পোর্টসমাউথের দর্শকেরা হামজার সঙ্গে বর্ণবাদী আচরণ করেন। তারকা ফুটবলার বিষয়টি মেনে নিতে না পেরে গ্যালারির দিকে তাকিয়ে ক্ষোভ প্রকাশ করেন। মাঠের পাশে থাকা পোর্টসমাউথের দর্শকদের সঙ্গে তাঁর উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুতই ঘটনাস্থলে ছুটে যান রেফারি। এরপর হামজা উত্তেজিত হয়ে ম্যাচ পরিচালককে বর্ণবাদী আচরণের বিষয়টি বোঝানোর চেষ্টা করেন। কিন্তু রেফারি বিষয়টি আমলে না নিয়ে উল্টো হামজাকে হলুদ কার্ড দেখান। রেফারির এমন সিদ্ধান্তে আরও ক্ষুব্ধ হয়ে উঠেন হামজা। তাঁকে শান্ত করতে এগিয়ে এসেছিলেন লেস্টারের কোচিং স্টাফের এক সদস্য। রাগের মাথায় সেই স্টাফকে সরিয়ে দিয়ে বেঞ্চে বসে পড়েন হামজা।

আরো পড়ুন