- মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি ২০২৬

| ফাল্গুন ১১ ১৪৩২ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১০, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নির্দেশক্রমে আজ রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সব সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলের এই সিদ্ধান্ত তৃণমূল পর্যায়ে কার্যকর করতে এবং নির্বাচনে অংশগ্রহণের জন্য এখন থেকেই সর্বাত্মক প্রস্তুতি নিতে দলের সংশ্লিষ্ট ইউনিটের নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে।