- রোববার ০৫ জুলাই ২০২৬

| আষাঢ় ২০ ১৪৩৩ -

Tokyo Bangla News || টোকিও বাংলা নিউজ

জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫২, ৪ জুলাই ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের স্মরণে আয়োজিত বিশেষ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই সভায় যোগ দেন তিনি।

ঐতিহাসিক ‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথভাবে এই অনুষ্ঠানটির আয়োজন করেছে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’।

এদিকে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৯ দিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচির শেষ দিন, আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে একটি বিশাল ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানেও প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। গত বৃহস্পতিবার (২ জুলাই) বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল এই কর্মসূচি ঘোষণা করে।

ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে বিশেষ আলোচনা সভার মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হবে। এরপর বিভিন্ন সাংগঠনিক কর্মসূচির মধ্য দিয়ে এগিয়ে চলে আগামী ৩ আগস্ট ছাত্র সমাবেশের মাধ্যমে ৯ দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটবে।

আরো পড়ুন